আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় কাউন্সিলর তৌফিক বক্স লিপনকে দলিত নেতৃবৃন্দের সংবর্ধনা

বিজ্ঞপ্তি সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো. তৌফিক বক্স লিপন প্রথম প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বি.ডি.ই.আর.এম এর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে তাকে এ সংবর্ধনা জানানো হয়।
বি.ডি.ই.আর.এম সিলেট জেলা শাখার সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও দলিত নেতা সঞ্জয় রবি দাস মনি’র পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলর মো. তৌফিক বক্স লিপন বলেন, সিলেট জেলা শাখার দলিত পিছিয়েপড়া অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর বিভিন্ন দাবী দাওয়া এবং জেলা শাখার কমিটির ১টি কার্যালয়ে অচিরেই দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মতি লাল, উপদেষ্টা মো. এম. অনু চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জু রবি দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের মহিলা সহ সভাপতি মিনা রানী ঋষি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ ঋষি, সদস্য খগেন্দ্র চন্দ্র ঋষি, নিপেন্দ্র চন্দ্র ঋষি, মো. নাজিম উদ্দিন, মো. ইকবাল হোসেন কর্ণেল সহ সংগঠনের প্রায় শতাধিক দলিত নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন।