বিজ্ঞপ্তি সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো. তৌফিক বক্স লিপন প্রথম প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বি.ডি.ই.আর.এম এর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে তাকে এ সংবর্ধনা জানানো হয়।
বি.ডি.ই.আর.এম সিলেট জেলা শাখার সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও দলিত নেতা সঞ্জয় রবি দাস মনি’র পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলর মো. তৌফিক বক্স লিপন বলেন, সিলেট জেলা শাখার দলিত পিছিয়েপড়া অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর বিভিন্ন দাবী দাওয়া এবং জেলা শাখার কমিটির ১টি কার্যালয়ে অচিরেই দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মতি লাল, উপদেষ্টা মো. এম. অনু চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জু রবি দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের মহিলা সহ সভাপতি মিনা রানী ঋষি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ ঋষি, সদস্য খগেন্দ্র চন্দ্র ঋষি, নিপেন্দ্র চন্দ্র ঋষি, মো. নাজিম উদ্দিন, মো. ইকবাল হোসেন কর্ণেল সহ সংগঠনের প্রায় শতাধিক দলিত নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন।






