আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মাসিক সভা

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মাসিক সভায় বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জনগণের স্বার্থে কাজ করেইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মাসিক সাধারণ সভা গতকাল শুক্রবার বিকেল ৩টায় বন্দরবাজাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলার সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মো. লোকমান খান, মো. রাশিদুল ইসলাম, আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাশিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, প্রচার সম্পাদক মাওলানা ইমরান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাওলানা ফয়েজ উদ্দিন, সমাজল্য কল্যাণ সম্পাদক এম.এ মতিন বাদশা প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জনগণের স্বার্থে কাজ করে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনে মনোনয়ন দিয়েছে। ইসলামের পক্ষে কথা বলতে, দেশে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে সংসদে পা রাখতে হবে। তাই নির্বাচনে দল মত নির্বিশেষে ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ প্রার্থীকে ইসলামের খেদমতে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।