আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ড. মোমেনর সমর্থনে যুবলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

এমদাদুর রহমান চৌধুরী জিয়া //সিলেট ১আসনের মনোনিত প্রার্থী ড. একে আব্দুল মোমেনর সমর্থনে মহানগর যুবলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় হাফিজ কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও আহবায়ক মুশফিক জায়গীরদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেসে বক্তব্য রাখেন- ড. একে মোমেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার দেশে সব ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল অন্ধাকারে নিমজ্জিত ছিল সারা দেশে বোমাবাজি, বাংলা ভাইর মত সন্ত্রসীর উত্থান দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে তা বন্ধ হয়েছে। তিনি বলেন এই দেশে শেখ হাসিনার কোন বিকল্প নাই। বাংলাদেশ আর তলা বিহীন ঝুড়ি নয় অনেক অনেক ডেভলাপ হয়েছে শেখ হাসিনার হাত ধরেই। শুধু মিটিং মিছিল সভা করে লাভ নেই সাবইকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটি পাড়া, মহল্লায়, ওলিতেগলিতে দোকানে গর্বের সাথে আপনারা সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিবেন। এবং এই বার্তা দিয়ে মানুষের হৃদয় মন জিততে হবে। আমার মনে হয় যুবলীগের এই তরুন পারবে। আর আপনারাই পারবেন আগামীতে নেতৃত্বদানে সঠিক ভুমিকা পালনে। নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ডে সেন্টার থাকবে। সেই অনুযায়ী আপনারা কাজ করবেন।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামীলীগের যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, সাদ ইবনে হান্নান, হুসেন আহমদ বাবু, রিমাদ আহমদ রুবেল, কবির আহমদ শাহজাহান, মুরাদ আহমদ মোরন, ছোবাদুর রহমান মুন্না, রাহেল আমহদ চৌধুরী, জাকির আল জাকির, আনিসুজ্জামান আনিস, লাহিন আহমদ, আনিসুর রহমান তিতাস, ইমামুর রহমান লিটন, আব্দুর রব সায়েম, ইকবার হোসেন, এড. গিয়াস, মিনহাজ চৌধুরী লিটন, মজিবুর রহমান, বিপ্লব পুরুকায়স্থ। এসময় ২৭টি ওর্য়াডের সভাপতি ও সাধারন সম্পাদকরা বক্তব্য রাখেন।