গ্রাম উন্নয়ন ও মানব সেবার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ধল পল্লী উন্নয়ন যুব সংগঠন। সংগঠনের যাত্রা শুরু উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভায় ৫১ জনের উপস্থিতিতে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের উদ্যাক্তারা হলেন ফারুক আহমদ ও ছাদির হোসাইন ছাদি।
মিলাদ মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক নুরুল হোসেন চৌধুরী (যুবরাজ মিয়া)। কমিটির সদস্য সচিব ছাদির হোসাইন ছাদির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছড়াকার দেলোয়ার হোসেন দিলু, হাওড় উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়া, তথ্য সম্পাদক উজ্জ্বল হাসান জীবন চৌধুরী, আলফাত মিয়া, বিপলু চৌধুরী, আহমদ রুমন, রতন আহমদ, মো. টিপন মিয়া, মো. নাদির হোসাইন, মো. হিফজুর মিয়া প্রমুখ।
ধল পল্লী উন্নয়ন যুব সংগঠনের যাত্রা উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ১, ২০১৮, ৬:০৬ পূর্বাহ্ণ • ৭ বার পঠিত






