আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ইনাম চৌধুরীর চোখে জল

চৌধুরী জিয়া//কারান্তরিন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবুল কাসেমের বাড়ি ও জেলা ছাত্রদলের সভাপতি সুমন আহমেদের বাড়িতে যান সিলেট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। তিনি শুক্রবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় এ দুই নেতার বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সুমন আহমেদের বাড়িতে গিয়ে তার মায়ের চোখের কান্না দেখে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ইনাম আহমেদ চৌধুরী। এসময় তিনি বলেন, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হচ্ছে । বিএনপির নেতাকর্মীদের গুম করা হচ্ছে। নদীর জলে ভেসে উঠছে লাশ। আওয়ামী লীগ যখন নির্বাচনী উৎসব করছে তখন বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারছে না। এমন পরিস্থিতি দ্রুত বন্ধ হওয়া উচিত এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ২০১৪ সালের পাতানো নির্বাচনের মতোই এ নির্বাচন হবে। সকল উদ্ভূত পরিস্থিতির জন্য খেসারত দিতে হবে সরকারকে। তিনি একটি সুন্দর নির্বাচনের জন্য সরকারকে স্বৈরাচারী মনোভাব ত্যাগ করার আহ্বান জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু, আব্দুল ফাত্তাহ বকসি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ, যুবদল নেতা জামাল আহমেদ খান, কামাল উদ্দিন, এনাম আহমেদ প্রমুখ।
পরে তিনি নগরীর আম্বরখানা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।