দীপ্ত নিউজ,মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের সেতু বন্ধন ইন্টারন্যাশনাল গোল্ডল গোট প্রজেক্ট, অসহায় ৮ টি পরিবারকে ৮টি ছাগল তৃতীয় বারের মত বিতরণ করেন। শুত্রুবার ৩০ নভেম্বর বিকাল ৩ টায় মোঃ নানু মিয়ার পরিচালনায়, ৬ নং একাটুনা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনছার আহমদ, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বাইশ চেয়ারম্যান আলাউর রহমান টিপু, বিশেষ অতিথি হিসাবে, বিশিষ্ট সমাজ সেবক ব্রিটেন বসবাসরত সাংবাদিক মকিস মনসুর,ব্রিটেন বসবাসরত, মতিউর রহমান রিপন, মামুনুর রশিদ সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য, দুরুদ আহমেদ সম্পাদক দীপ্ত নিউজ,
মনিরুল ইসলাম ইমন মেম্বার ৬ নং একাটুনা ইউপি, শামীম আহমদ তরুন সমাজ কর্মী ও সাধারণ সম্পাদক পি,কে, এফ, ফয়ছল মনসুরসহ এলাকার বিশিষ্ট মুরব্বীয়ানগন উপস্থিতছিন। তরুন সমাজকর্মী ও সভাপতি আই, ফাউন্ডেশন, অব মৌলভীবাজার, তাজুল চৌধুরীর স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন। দোয়া মাহফিলের পর ৮ টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
গোল্ডল গোট প্রজেক্ট অসহায় পরিবারের মাঝে ৩য় বারের মত ৮ টি ছাগল বিতরণ
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১, ২০১৮, ৮:৩৭ পূর্বাহ্ণ • ৩ বার পঠিত






