আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ধল পল্লী উন্নয়ন যুব সংগঠনের যাত্রা উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

গ্রাম উন্নয়ন ও মানব সেবার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ধল পল্লী উন্নয়ন যুব সংগঠন। সংগঠনের যাত্রা শুরু উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভায় ৫১ জনের উপস্থিতিতে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের উদ্যাক্তারা হলেন ফারুক আহমদ ও ছাদির হোসাইন ছাদি।মিলাদ মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক নুরুল হোসেন চৌধুরী (যুবরাজ মিয়া)। কমিটির সদস্য সচিব ছাদির হোসাইন ছাদির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছড়াকার দেলোয়ার হোসেন দিলু, হাওড় উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়া, তথ্য সম্পাদক উজ্জ্বল হাসান জীবন চৌধুরী, আলফাত মিয়া, বিপলু চৌধুরী, আহমদ রুমন, রতন আহমদ, মো. টিপন মিয়া, মো. নাদির হোসাইন, মো. হিফজুর মিয়া প্রমুখ।