আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার বর্ণাঢ্য র‌্যালি

মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা কমিটি। গতকাল শনিবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা কমিটির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরান। মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা কমিটির যুগ্ম আহবায়ক কাওছার আহমদ সাহেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মনজ কাপালি মিন্টু, রাজু
আহমদ কামাল, মনিরুল হক পিনু, আবু তাহের শুভ, কবির আহমদ, মাসুদ আহমদ, অ্যডভোকেট রিবলু আহমদ, রাসেল আহমদ রতন, লুৎফা বেগম, মনি বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাঙ্গালি জাতির বিজয়ের মাস ডিসেম্বর। মহান
মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশের প্রত্যেক তরুণকে সুখি, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এ বিজয়ের মাসেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তিকে ব্যালেট পেপারের মাধ্যমে প্রতিহত করতে হব। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।