মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ ‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে আজ ১ ডিসেম্বর শনিবার। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, ইত্যাদি। সিভিল সার্জনের কার্যালয় হতে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ 
শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে ইপিআই ভবনস্থ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপাপ্ত সিভিল সার্জন ডাঃ বিনেন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ
নাসিরের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বক্তব্য রাখেন ডাঃ নূরে আলম সিদ্দিকী, ডাঃ
মিনাক্ষী দেবনাথ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান বিদ্যালয় পরিদর্শক মুহিবুল হাসান, বাধন
হিজড়া সংঘ মৌলভীবাজার সদর ডিআইসি ম্যানেজার মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।
মৌলভীবাজারে বিশ্ব এইডস দিবস পালিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১, ২০১৮, ১২:১৭ অপরাহ্ণ • ৩ বার পঠিত






