আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন এর সৌন্দর্য্য বর্ধন এর লক্ষ্যে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এক সভা

এমদাদুর রহমান চৌধুরী //বৃহস্পতিবার রাত ৮টায় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের ভিআইপি কক্ষে ষ্টেশন মাস্টার মো:জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, ব্রিটিশ আমলে স্থাপিত শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনটি বর্তমানে প্রথম শ্রেণীর ষ্টেশন হিসেবে পরিগনিত হলেও প্রয়োজনীয় পরিচ্ছন্নকর্মীর অভাব, পাবলিক টয়লেট না থাকা, অগোচালো পার্কিং, ট্রেনের বগির স্থান চিহ্নিত না থাকাসহ নানাবিদ সমস্যা রয়েছে। সভায় এই সমস্যা গুলো সমাধানে রেলওয়ে বিভাগের পাশাপাশি সার্বজনীন উদ্যোগ গ্রহনের সিন্ধান্ত গৃহিত হয়। এসময় এই কার্যক্রম পরিচালনার জন্য রেলওয়ে বিভাগ, রেলওয়ে থানা, পর্যটন পুলিশ, আবাসন সেবা সংস্থা, সাংবাদিক ও শিক্ষকসহ পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহব্বায়ক আবু সিদ্দিক মো: মোছা, রেলওয়ে থানার ওসি মো. আলীম উদ্দিন, পর্যটন পুলিশের এস আই নোয়াব আলী, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের সহকারী মাষ্টার শাখাওয়াত হোসেন, সাংবাদিক বিকুল চক্রবর্তী, রেষ্টুরেষ্ট ব্যবসায়ী ময়নুল ইসলাম সানি, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, আবাসন সেবা সংস্থার সদস্য এস কে দাশ সুমন, ট্যুার গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস দাশ, প্রভাষক জলি পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ রিয়াজ, ও শিমুল তরফদার।