আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ইনাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা

মর্যাদার সিলেট-১ আসনে বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইনাম আহমদ চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জেলা প্রশাসক) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এসময় নেতাকর্মীদের সাথে ইনাম আহমদ চৌধুরীও উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এম. নুরুল হক, মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু, সহ সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, উপদেষ্টা আহাদুস সামাদ, জেলা বিএনপির উপদেষ্টা আহমেদ চৌধুরী মিলু মিয়া, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য সেলিম আহমদ, মহানগর বিএনপির সদস্য সৈয়দ ইমরান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ, যুবদল নেতা সুলেমান সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আফজল হোসেন প্রমুখ।