আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কুলাউড়ায় বন্ধুসভার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এমদাদুর রহমান চৌধুরী জিয়া//ভালো’র সাথে আলো’র পথে। এই স্লোগানে দৈনিক প্রথম আলো’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে পাঠক সংগঠন বন্ধুসভার সহযোগিতায়, সারা দেশে গত ৪,৫,৬ ও ৭ নভেম্বর প্রায় ১০০টি জায়গায় (দেশব্যাপী)। দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো গত ১১ নভেম্বর। সেই উপলক্ষে কুলাউড়া বন্ধুসভার আয়োজনে গত ২৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্থানীয় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় ‘বন্ধুসভার’ ২১বর্ষে পদার্পণ’ অনুষ্ঠানটি। কুলাউড়া বন্ধুসভার ২০১৮ বর্ষের সভাপতি কাওছার আহমদ চৌধুরী সাব্বিরের সভাপতিত্বে ও উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া বন্ধুসভার পক্ষে চমক আচার্য্য। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাছনা মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান (কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা) এ.এফ.এম ফৌজি চৌধুরী, বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সংগঠক (কুলাউড়া বন্ধু সভার উপদেষ্ঠা) ডাঃ হেমন্ত চন্দ্র পাল, প্রবাসী কমিউনিটি নেতা অহিদ বক্স মান্না, রাইজিং স্টার ক্লাবের আজীবন সদস্য তোফায়েল আহমদ ডালিম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, পুর্ব পশ্চিম পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ূম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার রিপোর্টার সুমন আহমদ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ সোহেল আহমদ, মানবতার দেয়ালের কুলাউড়ার উদ্যোক্তা হুমায়ূন কবির সাহান, সোসাল কেয়ার অব নেশনের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু প্রমুখ। পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও কুলাউড়া বন্ধুসভার বন্ধুরা সম্মিলিত ভাবে কেক কেটে উদযাপন করে বন্ধুসভার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানের ২য় পর্বে অনুষ্ঠিত হয় র‌্যফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।