রোনালদোর ঝামেলা বাড়ছে //ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যকর মোড়। আদালতের একটি ফাঁস হওয়া নথি অনুযায়ী, পর্তুগিজ তারকা নাকি স্বীকার করেছেন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ক্যাথেরিন মায়োর্গা যৌন সংসর্গে লিপ্ত হওয়ার আগে তাকে একাধিকবার বারণ করেছিলেন এবং বাধা দিয়েছিলেন।জার্মান দৈনিক ‘ডের স্পিগেল’ যারা রোনালদোর বিরুদ্ধে এই ধর্ষণ অভিযোগের বিষয়টি প্রথমবার নজরে আনেন, তাদের হাতে চাঞ্চল্যকর নতুন তথ্যের একটি নথি এসেছে। সেই নথিই বলছে, রোনালদো সেই মার্কিন মডেলের অনিচ্ছা এবং বাধা দেয়া সত্ত্বেও ধর্ষণ করেন। পরে অপরাধবোধে ভুগে ওই মহিলার কাছে ক্ষমাও চেয়ে নেন সিআর সেভেন।এরইমধ্যে আবারও রোনালদোর বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করতে যাচ্ছেন মায়োর্গা। সব মিলিয়ে মাঠে দুর্দান্ত পারফর্ম করলেও মাঠের বাইরে চাপ বাড়ছে জুভেন্টাস তারকার উপর। যদিও এই নথিও ভুয়া বলে অভিযোগ মাছি তাড়ানোর মতো করে উড়িয়ে দিয়েছেন রোনালদোর আইনজীবী।আইনি নথিতে আইনজীবীদের সঙ্গে রোনালদো একটি প্রশ্নোত্তর হাতে এসেছে জার্মান পত্রিকাটির। যা থেকে ওই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।নথিতে রোনালদো বলেছেন, ‘সে আমাকে অনেকবার না বলেছিল এবং অনেকবার থামাতে চেষ্টা করেছিল।’২০০৯ সালে হোটেল পামস প্লেটে তারা যখন যৌনসংসর্গে লিপ্ত হন, তখনই বাধার কথা ওই নথিতে বলেছেন রোনালদো। নথিতে রোনালদোকে ‘এক্স’ এবং মহিলাকে ‘সি’ বলে উল্লেখ করা হয়েছে।আইনজীবীরা যখন তাদের কাছে সেদিনের ঘটনা সম্পর্কে প্রশ্ন করেন, তখন সেই ‘এক্স’ অর্থাৎ রোনালদো বলেন, ‘সে বলেছিল, এভাবে যৌনতায় লিপ্ত হওয়া ঠিক নয়, কারণ আমাদের পরিচয় মাত্র একদিনের।’নথি অনুযায়ী, এরপর রোনালদোকে আইনজীবী তাদের মধ্যে ঘনিষ্ঠ মিলনের বিস্তারিত বর্ণনা করতে বলেন এবং মাঝে মাঝে প্রশ্ন করেন। তখন রোনালদো বলেন, ‘তার সঙ্গে পাঁচ থেকে সাতবার যৌন সংসর্গ হয়েছিল।’‘‘সে বলেছিল, সে এখনই এটা চাইছে না। কিন্তু তারপরও সে আমার জন্যই অপেক্ষা করছিল। আমি বেশ জোর করেই তার সঙ্গে সম্পর্ক করি। আমি যখন তাকে জড়িয়ে ধরি, তখন হয়তো সে একটু চোটও পেয়েছিল। সে একবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সেসময় সে চিৎকার করে বলতে থাকে ‘না। এটা করো না। আমি আর পাঁচ জনের মতো নই।’ পরে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিই। সে বারবার না করেছিল এবং আমাকে বাধা দিয়েছিল।’’ এরপর বলেন রোনালদো।ওই নথির একটা অংশ রোনালদোর আইনজীবীর বলে ধারণা করছে ডের স্পিগেল। তাদের কথাবার্তা ২০০৯ সালের। কিন্তু রোনালদোর আইনজীবী তার বয়ান বারবার পরিবর্তন করেছেন বলেও অনুমান পত্রিকার।রোনালদোর বর্তমান আইনজীবী অবশ্য ফাঁস নথিকে ভুয়া এবং তার মক্কেলের সম্মানহানির জন্য নথি বদল করা হয়েছে বলে দাবি করেছেন।চ্যানেল আই







