আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ইমরান এইচ সরকারের মনোনয়ন বাতিল

কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ডা. ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তিনি ইসিতে আপিল করবেন বলে জানিয়েছেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪টি আসনের মনোনয়ন যাচাই-বাছাই চলছে। কুড়িগ্রাম-৪ আসনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাদ পড়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র প্রার্থী মোঃ জাকির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।আওয়ামী লীগ প্রার্থী হলফনামায় ভুলের কারণে ও ইমরান এইচ সরকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ত্রুটির কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়।কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে সকাল ১০ টা থেকে সকল প্রার্থীর উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ নির্বাচনী কর্মকর্তারা অংশ নেন।কুড়িগ্রামের ৪টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ৫৭ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।চ্যানেল