আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিএনপি নেতা পঙ্কির বাসায় ইনাম চৌধুরীর মত বিনিময়

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ূম জালালী পঙ্কির বাসায় গিয়ে মতবিনিময় করেছেন সিলেট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইনাম আহমদ চৌধরী। রোববার সন্ধ্যায় মধুশহীদ ভাতালিয়াস্থ পঙ্কির বাসভবনে যান ইনাম আহমদ। সেখানে সংক্ষিপ্ত এক মত বিনিময় করেন তিনি। সিলেট বিএনপি এবং অঙ্গ
সংগঠনের সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন। সভায় সিলেটের সকল আসনে ধানের শীষের বিজয় নিশ্চত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একাত্মতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এম. নুরুল হক, মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু, সহ সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, উপদেষ্টা আহাদুস সামাদ, জেলা বিএনপির উপদেষ্টা আহমেদ চৌধুরী মিলু মিয়া, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, বিএনপি নেতা এডভোকেট আখতার বখত জাহাঙ্গির, মহানগর বিএনপির সহ
সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য সেলিম আহমদ, বিএনপি নেতা মিসবাহ উদ্দিন আঙ্গুর, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান খোকন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মির্জা স¤্রাট, যুবদল নেতা জামাল আহমদ খান, মহানগর বিএনপির সদস্য সৈয়দ ইমরান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ, যুবদল নেতা সুলেমান সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আফজল হোসেন, এলিন আহমদ খান,
এম এ হাসান, মকসুদুল করিম ইমন, আবুল হোসেন, রোমন
আহমদ,মোহাম্মদ সাজু,সঞ্জয় দাস, শফি আহমদ, প্রমুখ।
পঙ্কির বাসায় মত বিনিময় শেষে ইনাম আহমদ চৌধুরী ছাত্রদল নেতা সোহেল ইবনে রাজার মাতৃবিয়োগের খবর শোনে তাৎক্ষনিক সোহেলের বাসায় যান। সেখান থেকে ধানের শীষের এ প্রার্থী যান প্রয়াত ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাহিদের বাসায়। দুই পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের খোঁজখবর নেন ইনাম।এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমব্যাথা প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।