বিকুল চক্রবর্তী মৌলভীবাজার//বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে নিরাপদ সড়ক চাই এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান।শনিবার সকালে শ্রীমঙ্গল ভানুগাছ রোডে এ কর্মসূচীর উদ্বোধন করেন ডা: হরিপদ রায়। কর্মসূচীর শুরুতে শহরে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে নিরাপদ সড়ক চাই এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।নিরাপদ সড়ক চাই এর সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা মোছাব্বির আল মাসুদ, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও শিক্ষিকা রহিমা বেগম। পরে কাটা হয় ২৫ বছর পূর্তির কেক। এ ছাড়াও বিভিন্ন ষ্ট্যান্ডে সচেতনতা মুলক লিপলেট বিলিসহ দিনব্যাপী আরো বিভিন্ন কর্মসচী পালন করা হয়।
শ্রীমঙ্গলে নিরাপদ সড়কের ২৫ বছর পূর্তিতে বিভিন্ন কর্মীসূচী
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ২, ২০১৮, ৭:১২ পূর্বাহ্ণ • ৫ বার পঠিত






