আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

১৩৮ মামলা নিয়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ১৩৮টি মামলার আসামি হলেও তার  মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়েছে। ধানের শীষের এই প্রার্থীর নাম এস এম জাহাঙ্গীর হোসেন।রোববার মনোননয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা এসব তথ্য জানান।

এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন বৈধ বলে গৃহীত হয়েছেন। এখান থেকে ১৫ জন প্রার্থীর ৩ জনের মনোনয়ন বাতিল হয়, ১ জনের স্থগিত রয়েছে।

এই আসনে বৈধ গণ্য হওয়া অন্যরা হলেন- মোহাম্মদ আনোয়ার হোসেন (ইসলামি আন্দোলন বাংলাদেশ), এস এম শাহাদাত (জাগপা), আব্দুল মোমেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মাসুম বিল্লাহ (এনপিপি), মোহাম্মদ রফিকুল ইসলাম (প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি), মেজর আমিন আহমদ আফসারি (গণফোরাম), শেখ শহিদুজ্জামান (বিএনএফ), রেজাউক ইসলাম স্বপন (মুসলিম লীগ), মোঃ আতিকুর রহমান নাজিম।

এই আসন থেকে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- শহিদউদ্দীন মাহমুদ, সাইফুদ্দিন আহমদ খন্দকার (খেলাফত মজলিস), নাজমুল হক বাবু (স্বতন্ত্র)।

আর স্থগিত রয়েছেন আ ন হ আক্তার হোসেন (বিএনপি)।

ঢাকা মহানগরীর ১৫ আসনের বাছাই শুরু হয় রোববার সকাল ৯ টা থেকে। শেষ হয় বিকেল ৫টায়।

৫ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আবেদন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন