আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নগরীতে ব্যবসায়ীকে জিম্মি করে আপোসনামায় সাক্ষর রাখার অভিযোগ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া//নগরীর লালদীঘীর পাড়ের এক ব্যবসায়ী নিজেকে নিরাপত্তাহীন উল্লেখ করে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। সিলেটের জেলা প্রশাসক, এসএমপি কমিশনার ও কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে পৃথক আবেদনে তিনি এ আইনী সহযোগীতা কামনা করেন।গত ২৯ নভেম্বর পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগে লালদিঘীরপাড় নতুন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.সামছুল আলম জানান, একই মার্কেটের ব্যবসায়ী সেলিম স্টোর এর মালিক ইউনুছ মিয়া এবং তাঁর ছেলের সাথে পাওনা টাকা নিয়ে কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জেলা দায়রা জজ আদালতে মামলা নং-৬৬৮ এবং ২৪৯ ও এডিশনাল চিপ মেট্রো ম্যাজিস্ট্রেট আদালতে জি আর মামলা নং ৩৫।অভিযোগে তিনি উল্লেখ করেন, আদালতে বিচারাধীন মামলার জের ধরে দীর্ঘদিন থেকে আসামীদ্বয় আমাকে ভয়-ভীতি, হুমকী প্রদর্শনের মাধ্যমে সবকটি মামলা নিস্পত্তির জন্য চাপ দিতে থাকে। এমনকি তাদের এই হুমকি কার্যক্রমের সাথে র‌্যাব সদস্যদের যুক্ত করে তাদের মাধ্যমেও আমাকে মামলা নিস্পত্তির জন্য অব্যাহতভাবে চাপ দিতে থাকে। এভাবেই একপর্যায়ে আসামীরা নির্ধারিত স্থানে ডেকে নিয়ে আমাকে জোরপূর্বক জিআর -৩৫ নং মামলার রায় বিচারাধীন থাকা অবস্থায় জিম্মি করে আপোসনামায় স্বাক্ষর রাখার মাধ্যমে আমাকে মুক্ত করে। শুধু এখানেই শেষ নয়, এরপর অপর আরো দুটি মামলা থেকেও তারা আমার কাছ থেকে একইভাবে জোরপূর্বক আপোসনামায় স্বাক্ষর নিতে মরিয়া হয়ে উঠে। তাদের অব্যাহত চাপ এবং হুমকির মুখে আমি মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়ি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সারাক্ষণই শংকার মধ্যে কাটাতে থাকি। তিনি গত ২০ নভেম্বর এই বিষয়ে আশংকা প্রদানপূর্বক আইনানুগ হস্তক্ষেপ কামনা করে সিলেট কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে ১৪৪১ নং জিডি দায়ের করেন।জিডি দায়েরের পর গত ২৮ নভেম্বর আসামীদ্বয়ের পালিত গুন্ডা আতাউল্লাহ এবং ফয়ছল রাত সাড়ে ৯টায় সামছুল আলম এর দোকানে এসে তাঁর অবর্তমানে কর্মচারীদের মারধোর করে।এদিকে, অব্যাহত চাপের মুখে নতি স্বিকার না করায় আসামীদ্বয় ভিন্ন কৌশলে শামছুল আলমকে জব্দ করার ফন্দি আটতে থাকে। এরই অংশ হিসেবে গত ১ ডিসেম্বর শনিবার রাতে লালদীঘির পাড় এলাকার অপর ব্যবসায়ী আলী হোসেন সামছুল আলমকে নিজ অফিসে ডেকে নেন। বিষয়টি উভয়পক্ষের আলোচনার মাধ্যমে শেষ করার কথা বলে কালীঘাটস্থ সিলেট মিডিয়া কার্যালয়ে শামছুল আলমকে জিম্মি করে রাখা হয়। সেখানে পূর্ব থেকেই পরিকল্পনার অংশ হিসেবে উপস্থিত রাখা হয় র‌্যাব সদস্যদের। পরিকল্পনার অংশ হিসেবে র‌্যাব সদস্যদের সামনেই আপোসনামা তুলে দেওয়া হয় (পূর্বেই লিখে রাখা) শামছুল আলমের হাতে। পরে ঘটনার নাটের গুরু কথিত বাংলাদেশ মিডিয়ার সম্পাদক আলী হোসেন ওরফে পলিথিন আলী এবং র‌্যাব সদস্যদের হুমকীর মধ্য দিয়েই জোর পূর্বক শামছুল আলমের সাক্ষর রাখা হয় আপোসনামায়।সিলেট মিডিয়ার অফিসের নীচে জনৈক ব্যক্তি এই প্রতিবেদককে জানান, আলী হোসেনের পুরো অফিস কক্ষই সিসিটিভির আওতাভুক্ত। অফিসে কয়েকটি কক্ষ থাকলেও আলী হোসেনের কামড়ায় কারো যাওয়ায় অধিকার নেই। সেইজন্য কাছে থেকে কিছু না দেখলেও এটা বুঝতে পেরেছি, এখানে কাউকে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। তিনি বলেন, শামসুল আলম আসার আগেই সিভিল ড্রেসে এই অফিসে দু’জন র‌্যাব সদস্যকে ঢুকতে দেখেছি।প্রত্যক্ষদর্শী ব্যক্তির দাবি-আলী হোসেনের অফিসের সিসিফোটেজ খতিয়ে দেখলেই আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
এদিকে ২রা ডিসেম্বর রোববার ডিজিএফআই সিলেটের পরিচালক কর্ণেল জিএসকে নোটে অবগত করে রেখেছেন।