খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃঃ মৌলভীবাজার জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী আনন্দ র্যালি আয়োজন করে। শাখা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার ও সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে র্যালি (Rally) ও লিপলেট বিতরণ করা হয়। বেলা ১১ টায় মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব র্যালির উদ্বোধন করেন। রেলিটি প্রেসক্লাব হতে শুরু হয়ে কোর্ট রোড, চৌমহনা হয়ে টিসি মার্কেটের সামনে শেষ হয়। পরে শহরের বিভিন্ন সড়কে পথচারী, যাত্রী ও চালকদের মধ্যে সচেতনতা মূলক লিপরেট বিতরণ করা হয়।
মৌলভীবাজারে নিসচা’র রজত জয়ন্তীতে র্যালি অনুষ্ঠিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৩, ২০১৮, ৭:৩১ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






