Catagory :
মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৩, ২০১৮, ১০:৩১ অপরাহ্ণ • ৩ বার পঠিত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে আওয়ামীলীগ,বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী ২৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনের জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ২৩ জনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা।রোববার (২ ডিসেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলাম তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।বাতিলরা হলেন,মৌলভীবাজার ১ ((বড়লেখা ও জুড়ী) বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী,জামায়াত নেতা (সতন্ত্র) মাওলানা আমিনুল ইসলাম,মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মুহিবুল কাদির চৌধুরী পিন্টু,মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আশা বিশ্বাস (বিএনএফ) ও মো. আব্দুল মছব্বির (স্বতন্ত্র)।চূড়ান্তরা হলেন,মৌলভীবাজার ১ ( বড়লেখা ও জুড়ী )
তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন,জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে আহমদ রিয়াজ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন।মৌলভীবাজার–২ ( কুলাউড়া ) তারা হলেন,জাতীয় ঐক্যফ্রন্ট ডাকসুর সাবেক ভিপি এবং সাবেক এমপি সুলতান মোঃ মনসুর আহমদ,আওয়ামীলীগের মহাজোট থেকে এম এম শাহীন ও অ্যাডভোটে মাহবুবুল আলম শামীম,বাংলাদেশ ইসলামি আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান,বাংলাদেশ ইসলামি ঐক্যজোট থেকে মৌলানা আসলাম হোসাইন,বাংলাদেশ ওয়াকারার্স পার্টি বামফন্ট থেকে প্রশান্ত দেব সানা,বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র থেকে আব্দুল মতিন ।মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর)
তারা হলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ,বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের,বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী,খেলাফত মজলিস থেকে মাওলানা আহমেদ বিলাল,বাসদ থেকে অ্যাডভোকেট মোঃ মগনু মিয়া,ইসলামী আন্দোল বাংলাদেশ থেকে মোঃ আসলম।মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) : উপাধক্ষ্য মোঃ আব্দুস শহীদ,বিএনপি হাজী মুজিবুর রহমান মুজিব ও তার পুত্র আশিক মুঈদ চৌধুরী,গণফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন।প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।