আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে আঞ্জুমানে হেফাজতে ইসলামের প্রয়াত মহাসচিব মাওলানা আবদুস সালাম চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দীপ্তনিউজ ডটকম, এহসান বিন মুজাহির:: আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশর প্রয়াত কেন্দ্রীয় মহাসচিব, শায়খ মাওলানা আবদুস সালাম চৌধুরীর স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেআঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র শ্রীমঙ্গল উপজেলা শাখার আমীর মাওলানা শায়খ আব্দুল হামিদ’র সভাপতিত্বে ও উপজেলা শাখার নাজিম মাওলানা এমএ রহীম নোমানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খ মাওলানা সাইদুর রহমান হামিদী বর্ণভী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খ মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, অধ্যাপক মাওলানা আবদুস সবুর, বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, বরুণা মাদরাসার ভাইস প্রিন্সিপাল গাজী মাওলানা শেখ নুরে আলম হামিদী, বরুণা মাদরাসার শিক্ষাসচিব মাওলানা রশিদ আহমদ, জামেয়া ইসলামিয়া বালক-বালিকা টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, নাজিমে তালিমাত মাওলানা মুফতি মনির উদ্দিন, শ্রীমমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলান ফেরদাউস আহমদ, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, মরহুমের বড় ছেলে মাওলানা রাফি উদ্দীন মাহমুদ চৌধুরী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-আলেম-উলামা, মাদরাসার শিক্ষকসহ ব্যবসায়ী এবং শুভাকাঙ্খীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ছিল। সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য নানা কর্মকান্ড তুলে ধরেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি হয়।