আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেটে ৫ নৌকার প্রার্থীকে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের শুভেচ্ছা

এমদাদুর রহমান চৌধুরী জিয়া/একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ ড. এ. কে. আব্দুল মোমেন, সিলেট-৩ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিলেট-৪ ইমরান আহমদ, সিলেট-৫ হাফিজ আহমদ মজুমদার ও সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ সহ সিলেট বিভাগে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও উপজেলার সাবেক কমান্ডারবৃন্দ। ৩ ডিসেম্বর সোমবার নেতৃবৃন্দরা এ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানান। তাছাড়া উপরোক্ত আওয়ামীলীগ নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন প্রদান করায় জননেত্রী শেখ হাসিনাকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। অভিনন্দনকারী নেতৃবৃন্দরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, সাবেক সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সিলেট বিভাগের কার্যকরি কমিটির সদস্য ও সাবেক অর্থ কমান্ডার সোয়েব আহমদ, বৃহত্তর সদর থানার সাবেক কমান্ডার মো. আখতারুজ্জামান, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক কমান্ডার শফিক মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সমিতির সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবেক কমান্ডার আকরাম আলী, উপজেলা সাবেক কমান্ডার মখলিছ হাজী, সদর উপজেলার সাবেক কমান্ডার এরশাদ আলী, দক্ষিণ সুরমার সাবেক ডেপুটি কমান্ডার তৈয়ব আলী, সাবেক কমান্ডার মুছব্বির আলী, বীর মক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, নজমুল ইসলাম, ইলিয়াছ আলী প্রমুখ।