আজ-  ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া একটি আপোষহীন আদর্শ কাফেলা «» কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ; কার্যাদেশ বাতিলের দাবি «» টিআইবির প্রতিবেদন সম্পর্কে সংসদে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষের বক্তব্যের প্রেক্ষিতে টিআইবির অবস্থান «» বার ভবনেই সন্ত্রাসী হামলা : আইনজীবী সমিতির তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি «» সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন «» নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক «» বগুড়া আদমদিঘীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ১ জনকে আটক করেছে «» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা

আহত হুতি বিদ্রোহীদের উদ্ধারে যাচ্ছে জাতিসংঘ

ইয়েমেন থেকে আহত হুতি বিদ্রোহীদের একটি দলকে উদ্ধার করে আনতে যাচ্ছে জাতিসংঘের একটি উড়োজাহাজ।আগামী কয়েকদিনের মধ্যেই জাতিসংঘের অর্থায়ন ও আয়োজনে সুইডেনে হুতি ও সৌদি সমর্থিত সরকারের নেতাদের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।আসন্ন শান্তি আলোচনার আগে আলোচনার প্রতি হুতিদের বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সেনা জোট।বিবিসি জানায়, সোমবার দিনের যে কোনো সময়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে ৫০ হুতির একটি দলকে উড়োজাহাজে করে চিকিৎসার জন্য ওমানে নিয়ে যাওয়া হবে।যৌথবাহিনীর এক মুখপাত্র স্থানীয় সময় রোববার মধ্যরাতে বিবিসি’কে জানান, ‘জাতিসংঘের চার্টার করা একটি প্লেন সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে ৫০ আহত হুতি যোদ্ধাকে সরিয়ে নেয়ার জন্য। সঙ্গে ইয়েমেনের তিনজন এবং জাতিসংঘের একজন চিকিৎসক নিয়ে সানা থেকে মাসকাট যাবে প্লেনটি।’তিনি বলেন, ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথসের অনুরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।টানা প্রায় চার বছর ধরে চলছে ইয়েমেনের যুদ্ধ। এ যুদ্ধে প্রাণ হারিয়েছে হাজারো নিরীহ মানুষ। ঘর হারিয়ে শরণার্থী হিসেবে লাখ লাখ মানুষ অন্য কোথাও আশ্রয় খুঁজছে। পরিস্থিতির ভয়াবহতায় লাখো মানুষ এখন দুর্ভিক্ষের শিকার।এই যুদ্ধ সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ানক মানবিক বিপর্যয়ের কারণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।জাতিসংঘ অনেকদিন ধরেই ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুরের নেতৃত্বাধীন সরকার এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছে। দেশটির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা হুতির দখলে বলে আলোচনা ছাড়া যুদ্ধ-পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।এর আগে গত সেপ্টেম্বরে জেনেভায় এক দফা শান্তি আলোচনার কথা থাকলেও হুতি নেতারা সেখানে না যাওয়ায় আলোচনার চেষ্টা ব্যর্থ হয়েছিল।চ্যানেল আই