আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

প্রতিবন্ধীদের জন্য আলাদা নীতিমালা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা পদ্ধতি বাতিল করা হলেও, আমরা প্রতিবন্ধী, নৃ-গোষ্ঠি এবং অনগ্রসর জাতি যেন চাকরি পায় আমরা সেই অনুযায়ী নীতিমালা প্রস্তুত করছি।সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।শেখ হাসিনা আরও বলেন, প্রতিবন্ধীরা যাতে চাকরি পায় এবং চাকরি ক্ষেত্রে তাদের একটা অধিকার দেওয়া হয় সেই ব্যবস্থাটা অবশ্যই করা হবে।এবারে প্রতিবন্ধী দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন।’এ প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেছেন, আমদের একটা নির্দেশনা রয়েছে প্রতিটি স্থাপনা, যাতায়ত স্থানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা যেনো থাকে, পাশাপাশি আরও সুযোগ সুবিধা যেনো থাকে তা নিশ্চিত করতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে দৃষ্টি প্রতিবন্ধিদের ব্রেইল বইয়ের ব্যবস্থা, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, অটিজম সম্পর্কে সচেতনতা এবং বিভিন্ন এলাকায় কমিউনিটি ক্লিনিক আমরা করে দিয়েছি।‘‘আমাদের কোনো শ্রেণির মানুষ অবহেলিত থাকবে না, সকলকেই মনে করতে হবে আমাদেরই আপনজন। আমাদের বৃত্তশীল মানুষদের যেনো প্রতিবন্ধীদের আপন করে নেওয়ার মানসিকতা গড়ে ওঠে।’’চ্যানেল আই