আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি ৩ডিসেস্বর ২০১৮ইং॥ “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্দি মানুষের ক্ষমতায়ন ”এবারের প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলায় গতকাল ৩ ডিসেম্বর সোমবার ২০১৮ইং ২৭তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক,সংগঠন এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী,প্রতিবন্ধীদের ফুলের শুভেচ্ছা আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবস পাালন উপলক্ষে সার্কিট হাউসের মূন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,ডা. মিনার্ক্ষী দেবনাথ,জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তকিম,সুয়েব হোসেন চৌধুরী,ডিডি বাদল রায়,চন্দন কুমার পাল প্রমুখ।পরে অতিথিরা প্রতিবন্দি ব্যাক্তি ও প্রতিষ্ঠানের অনুদানের চেক ও উপকরন সামগ্রী বিতরন করেন। প্রতিবন্ধীরা শিশুরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।