আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেটে প্রতিবন্ধীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭তম আান্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেট-এর উদ্যোগে আয়োজন করা হয় প্রতিবন্ধীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল (৩ ডিসেম্বর ২০১৮) দুপুর ১২:৩০টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। স্বপন মাহমুদ ও সুরাইয়া নাসরিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করে গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন, শাহজালাল রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউট ও সিলেট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের শিল্পীবৃন্দ। একক পরিবেশনায় অংশগ্রহণ করেন চ্যানেল আই খ্যাত প্রতিবন্ধীশিল্পী বিথী রাধা নাথ, সিলেটে আয়োজিত সেরা প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতার যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিল্পী সুজিত বৈষ্ণব, জিয়া উদ্দিন ও
সমীর রঞ্জন বিশ^াস। এছাড়াও একক সংগীত পরিবেশনায় ছিল প্রতিবন্ধী সেরা শিশু কণ্ঠশিল্পী ইশরাত জাহান শোভা ও রিয়া বেগম। প্রতিবন্ধী শিল্পীদের সকল পরিবেশনা হলভর্তি দর্শকদের মুগ্ধ করে