১৯৭১ সালের ৫ ডিসেম্বর হানাদার মুক্ত হয় মৌলভীবাজার জেলার হাওর ও চা বাগান বেষ্টিত জুড়ি উপজেলা।ওই দিন মুক্তিযোদ্ধারা ভারত থেকে জুড়ির দিকে এগিয়ে আসলে মুক্তিযুদ্ধারের তোপের মুখে পাকিস্তানী সেনাবাহিনীরা তাদের ক্যাম্প ছেড়ে মৌলভীবাজারের দিকে অগ্রসর হয়।মুক্তিবাহিনীরা পাকিস্তানী ক্যাম্পে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলে জুড়িবাসী পান মুক্তির স্বাদ। 







