আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাঁশের বাজার ও বেতের তৈরি আসবাবপত্রে নজড় কেড়েছে রাজনগরের কালারবাজার

আব্দুল ওয়াদুদ,ষ্টাফ রিপোর্টার, মৌলভীবাজার পাইকারী বাঁশ বিক্রিসহ বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্রে ক্রেতাদের নজড় কেড়েছে শত বছরের পুরানো মৌলভীবাজার জেলার রাজনগরের কালারবাজার। কুশিয়ারা নদী পাড়ে অবস্থিত এ বাজারে দীর্ঘ কয়েক যুগ ধরে উজানের পাহাড় থেকে আসা বাঁশ পাইকারী দরে কিনে নদী পথে নিয়ে যান ভাটি অঞ্চলের মানুষেরা। পাশ্ববর্তী বালাগঞ্জ ও কালিগঞ্জ বাজার থেকে আসা পাইকারেরা বাঁশ, বাঁশ বেতের তৈরি,টুকরি,খলই,দুছইন,হুপা,লাঙ্গল,জোয়াল,বেতের পাটিসহ নানা উপকরণ ক্রয় করে তাদের বাজারে খুচরা দরে বিক্রি করে। প্রতি শুক্র ও সোমবার বসা হাটে উপজেলার উত্তরভাগ,ফতেপুর,মুন্সিবাজার ও সিলেটের বালাগঞ্জ উপজেলার গৌরি পুর ও বালাগঞ্জ সদর থেকে শত শত ক্রেতা-বিক্রেতা এসে জড়ো হন। উত্তরভাগ ইউনিয়নের রাজাপুর গ্রামের বেতের তৈরি আসবাবপত্র কারিগর মহেন্দ্র সরকার (৬৫) জানান, ৪০ বছর ধরে বাজারে তিনি বেতের তিরি আসবাবপত্র বিক্রি করে আসছেন। তিনি দুই হাটে ২-৩ হাজার টাকা বিক্রি করেন। তিনি টুকরি ৫০-৬০,কুলা ১৫০ ও খলই ৬০ টাকায় বিক্রি করেন। তার সাথে বাজারে বিক্রি করেন একই গ্রামের রতেন্দ্র সরকার,কুলেন্দ্র সরকার,উত্তরভাগ গ্রামের সজল সরকার, ইরেশ সরকার ও আমনপুর গ্রামের অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস জানায়, তার ফিসি (ফুফু) সুর্মিতা বিশ্বাস এসব বাঁশ দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করেন। একসময় এই বাজারের নদী পাড়ে বিশাল ধানের হাট বসতো। এসময় পাশের গ্রামগুলো থেকে নদী পথে ছোট ছোট নৌকা ও সড়ক পথে ঘোড়া দিয়ে বস্তা ভর্তি ধান নিয়ে আসতো কৃষকেরা। পরবর্তীতে ক্রমাগত বাজারের এক পাশ্ব নদী গর্ভে বিলীন হওয়াতে ধান বিক্রি বন্ধ হয়ে যায়।