আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে এনডিএফ-এর কর্মীসভায় ব্রিঃ জেঃ(অবঃ) ডাঃ এম জাহাঙ্গীর হোসেন শাসক শোষক গোষ্ঠির পাতানো গতানুগতিক নির্বাচনে জনগণের মুক্তি আসবে না

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) ডাঃ এম জাহাঙ্গীর হোসেন বলেছেন সাম্রাজ্যবাদ ও তার দালালদের পাতানো গতানুগতিক সংসদ নির্বাচনের মাধ্যমে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি আসবে না। সিলেট বিভাগীয় সাংগঠনিক সফরের ২য় দিনে তিনি মৌলভীবাজার জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আয়োজিত এক কর্মীসভায় উপরোক্ত মন্তব্য করেন। ০৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যার সময় শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে জেলা এনডিএফ’র সহ-সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) ডাঃ এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন বাংলাদেশ একটি নয়া-উপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক দেশ। এখানে ক্রিয়াশীল রয়েছে স্বৈরান্ত্রিক শাসন ব্যবস্থা। এদেশে কখনো গণতন্ত্র ছিল না এবং এখনো নেই। তাই নির্বাচনের মাধম্যে জনগণের ভোটে সরকার গঠন হয় না। এদেশে নির্বাচন ও সরকার গঠন হয় কার্যত প্রভূ সাম্রাজ্যবাদের পরিকল্পনায়। তাই প্রতিক্রিয়াশীল সকল দলই ক্ষমতায় থাকা ও আসার জন্য প্রভূর সাম্রাজ্যবাদের আশীর্বাদের মুখাপেক্ষী থাকে। এজন্য মহাজোট সরকার মার্কিনসহ সাম্রাজ্যবাদীদের সাথে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও তা বাস্তবায়ন প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টসহ সাম্রাজ্যবাদের দালাল প্রতিক্রিয়াশীল বিরোধী দলসমূহ এবং বামনাধী সুবিধাবাদী সংশোধনবাদীরা এ নির্বাচনে তাদের স্বার্থ হাসিলে নানামূখী তৎপরতা চালাচ্ছে। এর ফলে জাতীয় রাজনৈতিক অঙ্গন ক্রমশ উত্তপ্ত হয়ে কি পরিস্থিতি দাঁড়াবে, কে ক্ষমতায় আসবে-তা নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা-আতঙ্ক বেড়ে চলছে। নয়া-উপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক দেশগুলোতে সাম্রাজ্যবাদী পরিকল্পনায় সরকার গঠনে শ্রমিক-কৃষক-জনগণের কোন লাভ হয় না। পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশগুলোতে নির্বাচন যে প্রহসন; তা এসময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে যথাক্রমে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা ও ভøাদিমির পুতিনের বারবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, চীনের সংবিধানে শি জিন পিং-এর ক্ষমতা পাকাপোক্ত করা ইত্যাদির মধ্যদিয়ে বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়। পূঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশে নির্বাচনে ক্ষমতাসীন হওয়া নির্ধারণ করে সে দেশের একচেটিয়া পুঁজিপতি শ্রেণি, জনগণ নয়। তাই সমগ্র বিশ্বে শ্রমিকশ্রেণি ও জনগণের আশা-আকঙ্খা ও মুক্তির জন্য সমাজের বৈল্পবিক পরিবর্তন সাধন করতে হবে। আমাদের মত নয়া-উপনিবেশিক দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব এবং পূঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক বিপ্লব তথা বিশ্ব বিপ্লব সম্পন্ন করে নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তাই বর্তমান নির্বাচনী এই ডামাডোলে প্রতিবিপ্লবী জোয়ার সৃস্টি করে সাম্রাজ্যবাদ ও তার দালালদের ক্ষমতাসীন থাকা বা হওয়ার এই খেলায় জনগণের কোন লাভ হবে না। এর জন্য দরকার সাম্রাজ্যবাদ বিরোধী সকল শক্তির ঐক্য গড়ে তুলে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ ও তার দালাল স্বৈরাচারী সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন-সংগ্রাম। এই আন্দোলনের ধারাতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সফল করার লক্ষ্যে এদেশ থেকে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা দালালপূঁজিকে উচ্ছেদ করে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হওয়ার বিকল্প নেই। এ পথেই সম্ভব সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং শ্রমিক-কৃষক-জনগণের কাঙ্খিত মুক্তি। জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩ এর সভাপতি মোঃ সোহেল মিয়া, হবিগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৮৬৮ এর সভাপতি মোঃ কাওছার খান, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৩০৫ এর কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির নেতা নারায়ন গোড়াইত, রিকশা শ্রমিকনেতা মোঃ জসিমউদ্দিন ও কিসমত মিয়া, হোটেল শ্রমিকনেতা মোঃ জামাল মিয়া প্রমূখ।
সভা থেকে সাম্রাজ্যবাদী দেশ ও সংস্থা সমূহের সাথে সম্পাদিত জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, ভারতের মূল ভূখন্ডের সাথে উত্তর-পূর্ব ভারতের সকল রূপের যোগাযোগ স্থাপনের জন্য সাম্রাজ্যবাদের দালাল ভারতকে সড়ক, রেল, নৌ, বিদ্যুৎ ইত্যাদি করিডোর প্রদান চুক্তি বাতিল, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিল, বিনাবিচারে হত্যা-খুন-গুম বন্ধ, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ ও শ্রমিকস্বার্থ বিরোধী সংশোধিত শ্রমআইন বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য, সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান