আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে চূড়ান্ত ২৩ মনোনয়নপত্র বাতিল ৫ প্রার্থীর

এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ মোট ২৮ জন  প্রার্থীর মধ্যে চুড়ান্তভাবে ২৩ জনের ও ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।রোববার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম যাচাই-বাছাই শেষে এই বৈধতা ও বাতিল ঘোষণা করেন।চূড়ান্তরা হলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও হুইপ মোঃ শাহাব উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, ইসলামী ঐক্যফ্রন্ট থেকে আহমদ রিয়াজ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা গিয়াস উদ্দিন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ডাকসুর সাবেক ভিপি এবং আওয়ামী লীগের সাবেক এমপি সুলতান মোঃ মনসুর আহমদ, আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের এম এম শাহীন ও অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, বাংলাদেশ ইসলামি আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট থেকে মৌলানা আসলাম হোসাইন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি বামফন্ট থেকে প্রশান্ত দেব সানা, স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান সংসদ সদস্য আব্দুল মতিন ।মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের, বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী, খেলাফত মজলিস থেকে মাওলানা আহমেদ বিলাল, বাসদ থেকে অ্যাডভোকেট মোঃ মগনু মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আসলম।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে আওয়ামী লীগের উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান (হাজী মুজিব) ও তার পুত্র আশিক মুঈদ চৌধুরী, গণফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন।বাতিলকৃতরা হলেন- মৌলভীবাজার ১ আসনের বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, স্বতন্ত্র (জামায়াত নেতা) মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ মুহিবুল কাদির চৌধুরী পিন্টু, মৌলভীবাজার-৩ বিএনএফ’র আশা বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মছব্বির।পুন:তফসিল অনুযায়ী ২ ডিসেম্বর মনোনয়ন বাছাই পরবর্তী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং আগামি ৩০ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।