আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ব্রিটিশ-বাংলা এনআরবি’র মতবিনিময় দশ বছরে বিশ্বের কোন দেশে এরকম অভূতপূর্ণ উন্নয়নের দৃষ্ঠান্ত নেই -ড. মোমেন

এদাদুর রহমান চৌধুরী জিয়া//সিলেট-১ আসনের মহাজোটের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গত ১০ বছরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের যে ধারাবহিক উন্নয়ন হয়েছে। এতো কম সময়ে বিশ্বের কোন দেশে এরকম অভূতপূর্ণ উন্নয়নের দৃষ্ঠান্ত নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। গত কয়েক বছরে সিলেটে যেসব উন্নয়ন হয়েছে তা কেবল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাত ধরে ও তাঁর একান্ত প্রচেষ্ঠায় হয়েছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধ থেকে আজ পর্যন্ত সকল দূর্যোগ ও সংকট মোকাবেলায় এবং দেশ উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধের সময় প্রথম বিমানটিও কেনা হয়েছিল প্রবাসীদের টাকায়। প্রবাসীদের জন্য বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করছে ও চলমান রয়েছে। তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবহিকতা রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। মঙ্গলবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে এনআরবি ব্রিটিশ-বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান মিসবাহুর রহমান মিসবাহ’র সভাপতিত্বে ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের এট্রিকটিং চেয়ারম্যান শাহগীর বখত ফারুক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
এসময় আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস.এম নুনু মিয়া, যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী ছানাউর চৌধুরী, অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া, মুসলিম ইনডেক্স’র ম্যানিজিং ডিরেক্টর সাঈদ চৌধুরী, মিরা গার্ডেনের সত্ত্বাধীকারী প্রবাসী ব্যবসায়ী শিব্বির চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ুন আহমদ, যুক্তরাষ্টের বিশিষ্ঠ ব্যবসায়ী ফখরুল ইসলাম, এমসি কলেজের সাবেক বিপি ও প্রবাসী ব্যবসায়ী জিয়াউর রহিম মোর্শেদ, প্রবাসী ব্যবসায়ী গোলাম কিবরিয়া চেয়ারম্যান, কায়েস চৌধুরী, গোলাপ মিয়া, ড. নাজরা চৌধুরী, গ্যান্ড সিলেটের চেয়ারম্যান আলী জাকারিয়া, প্রবাসী ব্যবসায়ী দবির আহমদ, সুলতান আহমদ, মিডল্যান্ড যুবলীগের সভাপতি জুবের আলম, ।মতবিনিময় সভায় এমসি কলেজের সাবেক বিপি খসরু আহমেদ, ইকবাল হোসাইনসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রবাসী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।