আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস
বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বুধবার সকালে শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে সংস্থার মৌলভী বাজার সিডিপির কার্যালয় থেকে আদমপুর
বাজার পর্যন্ত এক আকর্ষণীয় শোভাযাত্রা বের হয়। পরে সংস্থার কনফারেন্স হলেপ্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে ও সুমি আক্তারের সঞ্চালনায়
আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমেদ, গুড নেইবারস প্রতিনিধি মর্নিংটন মৃ, একে বাংলা স্কুলের শিক্ষক সুরচন্দ্র সিংহ ও সুব্রত দাস। অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় করেন স্বেচ্ছাসেবক সাজু আহমেদ, তারেক আহমেদ টিপু ও আফসানা বেগম । পরে স্বেচ্ছাসেবকদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়