আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান ও ৮ হাঃ টাকা জরিমানা

 বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ৫ ডিসেম্বর সদর উপজেলার শেরপুর এলাকা, আফরোজগঞ্জ বাজার, ব্্রাক্ষণগ্রামসহ বিভিন্ন এলাকায় সকাল ১০:০০ থেকে ২:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্য তৈরি করা, অননুমোদিত ফ্লেবার ব্যবহার করা, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখাসহ বিভিন্ন অপরাধে হাবিব এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, হৃদয় ফুডকে ৫ হাজার টাকা, বিশ্বজিৎ
ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা, লিপন মিয়ার মুরগির দোকানকে ৫ শত টাকা সহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন
শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স। এছাড়াও শেরপুর বাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার জনগনের উপস্থিতিতে ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে একটি গণশুনানীর
আয়োজন করা হয়। উক্ত গণশুনানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে সচেতন হওয়ার জন্য আহবান করেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান