আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

অরিত্রির আত্নহত্যা যেভাবে ভাবায় ভিকারুননিসার সাবেক শিক্ষার্থীদের

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনা ভীষণ নাড়া দিচ্ছে স্কুলটির সাবেক শিক্ষার্থীদের।অরিত্রির পরিবারের মতো তারাও এখন শোকাহত। তবে শোকের পাশাপাশি ক্ষোভের কথাও উঠে এসেছে তাদের লেখায়।এতদিনের পরিচিত শিক্ষাঙ্গন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভিকারুননিসার সাবেক শিক্ষার্থী ও শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘ভিকিরা নকল করে আমার জানা ছিল না, ভিকির শিক্ষকরা এই পরিমাণ অপমান বা দূর্ব্যহার করতে পারেন- জানা ছিল না, ভিকিরা মচকায় কিন্তু ভেঙে পড়ে- জানা ছিল না, ভিকির প্রধান শিক্ষকার মাথা গরম জানা ছিল না, ভিকিরা নিষিদ্ধ বস্তু বহন করে, জানা ছিল না।আমি ভিকারুননিসার সাবেক শিক্ষার্থী হিসেবে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত, উপরের বিষয়গুলো অজানা ছিল তাই।
‘যার যায় সে শুধু জানে, যে হারায়। বাবা মা বোনকে রেখে অরিত্রি চলে গেছে এক মহা অভিমানের সাগর পার করে। আগামীতে এমন বেদনাময় ঘটনার পুনরাবৃত্তি হবার থেকে পরিত্রাণের উপায়গুলো বের করবার দায় আমাদের সবার। আর কারো নয়