আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বিএনপিসহ ১১ দল তালিকায় নাম নেই জামায়াতের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করবে বিএনপিসহ ১১টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে দেয়া চিঠিতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা ১১টি দলের নাম জানালেও বিএনপি ওই তালিকায় নিবন্ধন হারানো জামায়াতের নাম উল্লেখ করেনি।বুধবার বিকেলে ১১ দলের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের হাতে তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে যাওয়া দলগুলো হলো- বিএনপি, গণফোরাম (ড. কামাল হোসেন), এলডিপি (অলি আহমেদ), জেএসডি (আব্দুর রব), বিজেপি (পার্থ), কৃষক শ্রমিক জনতা লীগ (কাদের সিদ্দিকী), খেলাফত মজলিস, জাগপা, কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।মোয়াজ্জেম হোসেন আলাল ইসি ভবনে সাংবাদিকদের এ ব্যাপারে বলেন, আমাদের জাতীয় ঐক্যফ্রন্টে নিবন্ধিত ৮টি দল ছিল। বিএনপির প্রতীক ধানের শীষে যারা নির্বাচন করবে। পরবর্তীতে সেখানে ১১টি দল হয়েছে। সে সম্পর্কিত একটি চিঠি ইসিকে আমরা আগেই দিয়েছিলাম। সেই চিঠিটি আবার দিয়ে পুনরায় মনে করিয়ে দিয়েছি। যাতে নির্বাচন কমিশন যে প্রচণ্ড কর্মযজ্ঞের মধ্যে আছেন কোন ধরনের ত্রুটির কারণে এ জিনিসটির মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়