আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে এমএম শাহীনের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সাবেক এমপি এম এম শাহীন মনোনয়নপত্র দাখিলের হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার মৌলভীবাজার
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী বাছাইকালে
রিটানিং অফিসার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর কাছে তথ্য গোপনের অভিযোগ জানান কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ। পরে রিটানিং অফিসার অভিযোগকারীকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করার পরামর্শ প্রদান করেন।অভিযোগে জানা যায় কুলাউড়া আসনে বিকল্পধারার প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন গত বুধবার মনোনয়নপত্র দাখিলের দিনে হলফনামায় তার বিরুদ্ধে একটি মামলার কথা
উলেখ করেন। পরে রোববার মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাইকালে উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপি সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ আপত্তি জানিয়ে বলেন তিনি মেয়র থাকাকালে এমএম শাহীনের বিরুদ্ধে তিনি মৌলভীবাজার কোর্টে ৩টি মামলা দায়ের করেন এবং উক্ত ৩টি মামলা অদ্যাবদি চলমান রয়েছে।
প্রার্থী শাহীন হলফনামায় এ তথ্য গোপন করেছেন বলে তিনি
অভিযোগ করেন। এ সময় জেলা রিটার্নিং অফিসার অভিযোগকারীকে মামলার সত্যায়িত কপিসহ প্রধান নির্বাচন কমিশনার বরাবরে অভিযোগ প্রদানের পরামর্শ দেন। উপজেলা বিএনপি সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ জানান এ ব্যাপারে তিনি গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবরে বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন এর তথ্য
গোপন করে হলফনামার শর্ত ভঙ্গ করায় তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে অভিযোগ প্রদান করেছেন