আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আজ ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলাটি পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল আজকেরই দিনে

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::১৯৭১ সালের ৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাটি পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল আজকের দিনেই। তবে এর আগে হানাদার বাহিনীর সাথে লড়াই করে নিহত হয়েছিলেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষ।শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব বলেন, ১৯৭১সালের ৩০ এপ্রিলের পর থেকে পাকিস্তান হানাদার বাহিনী ৫ ডিসেম্বর  পর্যন্ত শ্রীমঙ্গলে হত্যা করেছিল প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধাসহ অসংখ্য নারী-পুরুষদের।১৯৭১ সালের ৭ মার্চ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ঐতিহাসিক ভাষণে সূচিত অসহযোগ আন্দোলন শ্রীমঙ্গলেও তীব্র রূপ নেয়। অফিস-আদালতসহ শ্রীমঙ্গলের চা শিল্পে সৃষ্টি হয় অচলাবস্থা।দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনী দেশব্যাপী গণহত্যা চালিয়েছিল। শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগান এলাকায় বধ্যভূমিতে ৪৭ জন চা শ্রমিককে একসঙ্গে দাঁড় করিয়ে গুলি ছুঁড়ে হত্যা করেছিল পাক-হানাদার বাহিনী। ভাড়াউড়া চা বাগানের কলেজ রোডস্থ সেখানে সগৌরবে দাঁড়িয়ে আছে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সৌধ আজও তার স্বাক্ষী বহন করে।শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সমরু জানান, শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোডের ওয়াপদার অফিসের পিছনে একটি ছড়ায় ও বর্তমান বিজিবি সেক্টরের সাধু বাবার বটতলা খ্যাত (বর্তমান নামকরন বধ্যভূমি-৭১), সিঁন্দুর খান জয়বাংলা বধ্যভুমি, পূর্বাশা বধ্যভুমিসহ বেশ কয়েকটি স্থানে পাক বাহিনী গণহত্যা চালিয়েছিল।
আর সেখানেই নির্মমভাবে হত্যা করা হয় অর্জুন দাসসহ বহু বীর সেনানীকে।পাক হানাদার বাহিনীর হাতে শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধা  সমীর সোম  ও মুকিত লস্করসহ একে একে শহীদ আনিস মিয়া, ছাত্রলীগ নেতা মইনউদ্দিন, শম্ভু ভূমিজ, আব্দুস শহীদ, সুখময় পাল, শহীদ সুদর্শন, আলতাফুর রহমান আরোও  অনেকেই। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের মরনপন লড়াই ও ভারতের সীমান্ত থেকে মুক্তি বাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। তখন অবস্থার বেগতিক দেখে ৬ ডিসেন্বর ভোরেদিকে তারা পালিয়ে আশ্রয় নেয় মৌলভীবাজারে এবং পাক বাহিনির থেকে মুক্ত হয় শ্রীমঙ্গল শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শ্রীমঙ্গলে সাধু বাবার থলীর (অর্থাৎ বর্তমানে বিজিবি ক্যাম্পের পাশে) ২০১০ই সালের ১০ ডিসেম্বর মাসে নির্মাণ করা হয় বধ্যভূমি-৭১ নামের একটি স্মৃতিস্তম্ব।এদিকে ডিসেম্বর মাস জুরে প্রতিবছর বধ্যভূমিতে মুক্তিযোদ্ধের আলোক চিত্র ও স্মারক প্রদর্শন করেন মুক্তিযুদ্ধের বিষয়ের সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তী।এই প্রদশর্নীতে উঠে আসে এতদা অঞ্চলের মুক্তিযোদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধা ও বধ্যভুমির তথ্য ও শহীদ পরিবারের বর্তমান অবস্থার কথা।বিকুল চক্রবর্তী জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ও শহীদদের প্রতি সম্মান জানাতে শ্রীমঙ্গলের বধ্যভূমি-৭১ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের একটি যাদুঘর করা হলে তরুন প্রজন্ম এখানকার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। এবং সেই সাথে নতুন প্রজন্ম জানতে পারবে এতদা অঞ্চলের মুক্তিযুদ্ধের সময়কার বীরত্বপূর্ণ ইতিহাস। যা আমাদেরকে আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে অনেক উৎসাহদান করবে।