জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা যুবদলের সিনিয়র নেতা সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে দেশপ্রেমিক সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুণরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জকিগঞ্জ ওকানাইঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল আয়োজিত ধানের শীষের সমর্থনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল-াহ আল মামুন হিরা এবং কানাইঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক আর.এ. বাবলুর যৌথ পরিচালনায় সমাবেশে তিনি আরো বলেন, ধানের শীষ গণতন্ত্র পুণরুদ্ধারের প্রতীক।
তাই সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম ভরসা, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর, জেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, কানাইঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল
হোসেন বুলবুল, জেলা বিএনপির অন্যতম সদস্য শাহীন আহমদ, জকিগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ।
বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওলি চৌধুরী, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান আহমদ, মানিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার আহমদ, কসকনপুর বিএনপি নেতা রিয়াজ
আহমদ, বিএনপি নেতা জালাল আহমদ, নজির আহমদ, ছালিক আহমদ, নুরুল হক খান, জেলা ছাত্রদলের সাবেক আন্তজার্তিক সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, স্কুল বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক
মুমিতুজ্জামান সুজন, ছাত্রদল নেতা এস রহমান সায়েফ, ইজ্জাদুর রহমান মুন্না, মেহেদী হাসান চৌধুরী, শাহীদ খান, শিপু আহমদ, রুহুল আমিন, মুশফিকুর রহমান, মাহদী হাসান লায়েক, তৌহিদুর রহমান শিপু, বুরহান আহমদ, আনোয়ার শাহ, আব্দুল মালিক, রনি আহমদ, লিটন আহমদ, রুহেল আহমদ, কানাইঘাটের কয়সর আলম, আসাদুজ্জামান, এইচ.এম. রানা, আল আমিন, শাহ আলম, শিপলু, আম্বিয়া, জকিগঞ্জের এনামুল, সেলিম আহমদ, ফয়সল আহমদ,
রিফাত আহমদ, আলতাব হোসেন, মেহেদী হাসান, আহমদ রাজু, ইফতেখার
আহমদ ইয়াহিয়া, সোহেল আহমদ, আব্দুশ শুক্কুর, রায়হান, জাকির, হানিফ, উজ্জ্বল,
রুবেল প্রমুখ।
গণতন্ত্র পুণরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দিন …….. সিদ্দিকুর রহমান পাপলু
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ৬, ২০১৮, ৮:৪০ অপরাহ্ণ • ১১ বার পঠিত






