আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।সভা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় “শমশেরনগর” জনমিলন কেন্দ্রে কমলগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজী মুজিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন- কমলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু,পৌর যুবদলের আহবায়ক আনসার শোকরানা মান্না প্রমুখ। এছাড়াও সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আহমদুর রহমান খোকন। উক্ত সভায় শমশেরনগর ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় একাদশ সংসদ নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে আলাপ-আলোচনা হয়।