এমদাদুর রহমান চৌধুরী জয়িা//সহীহ কোরআন শিক্ষা কেন্দ্র ৩১ উত্তরন শেখঘাটের উদ্যোগে ১ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলে মধ্য রাত পর্যন্ত। সহীহ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ক্বারী মঞ্জুর আহমদ ও পরিচালক মহসিন আহমদ সাব্বিরের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জামেয়া ফরুকিয়ার প্রিন্সিপাল ক্বারী মাও. আব্দুল মতিন। মাহফিলে প্রধান আকর্ষনীয় বক্তার বক্তব্য রাখেন, হাফিজ মাও. সা’দ আহমদ আমিন সাহেব বর্ণভী।মাহফিলে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, শেখঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাও. ছাদিকুর রহমান, সিলেট মৎস্য আড়ৎদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম ও মাও. আশিকুর রহমান সালেহপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক হাসিম কোরেশী, লতিফা শফি চৌধুরীর মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক সৈয়দ মহি উদ্দিন ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো. জুবের আহমদ, সমাজ সেবক বাবর আলী, বয়স্ক কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি মাও. ক্বারী আহমদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক রেদওয়ান আহমদ বাপ্পি।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মতিন বলেন, আমাদের আপনাদের সকলকে কোরআনের শিক্ষাকে কাজে লাগাতে হবে, তাহলে দুনিয়া আখিরাতে অব্যশই সফল কাম হওয়া যাবে। দান খয়রাতের উত্তম জায়গা হল মসজিদ-মাদ্রাসা। এসময় তিনি সহীত কোরআন শিক্ষা কেন্দ্র ৩১ উত্তরণ মাদ্রাসা হওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী বলেন, প্রত্যেকটি পাড়া মহল্লায় গান বাজনার বদলে যদি কোরআন মাহফিল হয় তাহলে এই মাহফিল কেয়ামতের সময় নাযাতের উসিলা হয়ে যাবে। এসময় তিনি সহীহ কোরআন শিক্ষা কেন্দ্র এই ধারা যাতে অব্যাহত থাকে সকলের প্রতি আহবান জানান।






