এমদাদুর রহমান চৌধুরী //সিলেটে সাবেক ছাত্রদল নেতা জুনেদ আহমদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি (পদত্যাগী) নজরুল ইসলাম, সহ সভাপতি মাসরুর রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল ইবনে রাজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপ করেন।
বিএনপি নেতা জুনেদের মৃত্যুতে শফি
চৌধুরী ও দক্ষিণ সুরমা বিএনপির শোক
দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপ করেন।






