আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ড. এ. কে. মোমেনকে বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটির অভিনন্দন

এমদাদুর রহমান চৌধুরী জয়িা//বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি (বিএসকেএস) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বিভাগীয় সভাপতি ডা. বনদীপ লাল দাস, বিভাগীয় সাধারণ সম্পাদক ডা.পান্না লাল ধর। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রদীপ দেব, বিমানবন্দর থানার সভাপতি জয়ন্তী বালা দেবী, মোগলাবাজার থানার আহ্বায়ক জিতেন মালাকার, সিলেট জেলা সদস্য সত্যেন্দ্র মল্লিক, স্বপন মোদক, গোপাল চন্দ্র ঘোষ, মনোরঞ্জন রবি দাস (সুজন), সূর্যলাল রবিদাস, সহ সভাপতি অজিত দেবনাথ, মিন্টু দাস, বিশ্বজিত নাথ, লিটন রায়, সিলেট জেলা সদস্য ডা. প্রদীপ চন্দ্র নাথ, রঞ্জিত রবি দাস, রতন রবি দাস, মুরালী চন্দ্র মজুমদার, গৌরাঙ্গ চন্দ্র নাথ গৌরা।অভিনন্দনকালে নেতৃবৃন্দরা বলেন, সবাইকে সম্মিলিতভাবে ধর্ম, বর্ণ, হিংসা, বিদ্বেষ ভুলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি সিলেট-১ আসনের প্রতিটি এলাকায় গিয়ে বিনয়ের সাথে মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে ৩০ ডিসেম্বর নৌকার বিজয় মালা পরিয়ে ড. এ. কে. আব্দুল মোমেনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে সিলেট-১ আসন উপহার দেওয়া হবে।