আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নয়াসড়ক যুব সমাজের মিনিবার অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

এমদাদুর রহমান চৌধুরী //নয়াসড়ক যুব সমাজ আয়োজিত মিনিবার অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ৭ ডিসেম্বর শুক্রবার সিলেট নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জুয়েল আহমদ জুবেদের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল হামিদ টিটু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সুমন দাস, নাহিয়ান আহমদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তমাল আহমদ, তানভীর মাজহার তান্না, রেজওয়ান আহমদ রাহি, নাঈম আহমদ, সজিব, সায়েম, তাওসীফ, কবির। টুর্নামেন্টে এফসি শ্যামলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাবিদ একাদশ।