আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

স্বৈরতান্ত্রিক শাসন অবসানে মই মার্কায় ভোট দিন —প্রণব জ্যোতি পাল

এমদাদুর রহমান চৌধুরী জয়িা//সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রনব জ্যোতি বলেন, দেশে আজ গণতন্ত্র নাই, বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। সভা-সমাবেশে বাধা প্রদান, গুম-খুন-ক্রসফায়ারে বিচার বহির্ভূত হত্যা,নারী-শিশু হত্যা ও কালো আইনের বেড়াজালে গণতান্ত্রিক মৌলিক অধিকার হরণ, ন্যায় সঙ্গত আন্দোলনে ধমন-পীড়ন, নির্যাতন বর্তমান সরকারের প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে। সকল সাংবিধানিক প্রতিষ্টানকে অকার্যকর করা হয়েছে। স্বৈরতান্ত্রিক শাসন দেশকে ক্রমাগত অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। প্রনব জ্যোতি পাল বলেন, স্বৈরতান্ত্রিক শাসন অবসানে মই মার্কার ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রনব জ্যোতি পাল আজ শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল থেকে করেরপাড়া, হাওলদারপাড়া, কালিবাড়ী এলকায় পরিচিতজনদের সাথে কুশলবিনিময় শেষে বিকাল ৪টায় তারাপুর বাগান চা শ্রমিক ফেডারেশনের কমিটি সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের বিজয় মোধি, ভারতী, বিষ্ণু দাশ, সুরঞ্জিত মোধি, সমতা মোধি প্রমুখ।