দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে জাতীয় নির্বাচন ও আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, সরকারি হাসপাতাল, জনবল সংকট, চিকিৎসার অবহেলা, নার্স ও ওয়ার্ড বয়দের ডাক্তার সেজে অপারেশন বন্ধ, দুর্নীতি বন্ধে জাতীয় একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের নিবার্চনী ইশতেহারে এগুলো অন্তর্ভূক্ত করতে হবে।
আমরা মনে করি সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থী যারা এসব সমস্যা সমাধানে কাজ করে যাবেন, জনগণ সমর্থন জানাবে। দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শাহীন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা ডা. সৈয়দ শাহনুর, উপদেষ্টা আব্দুশ শহীদ, যুব সংগঠক আবুল কালাম, জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক এম. এ. ছালাম, রুবেল আহমদ, লাহিন তালুকদার, তুহিন আহমদ, সৈয়দ মাহিদ প্রমুখ। উল্লেখ্য, সভায় দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্টা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি
হাসপাতালে জনবল সংকট নিরসনে ইশতেহার চাই
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ৭, ২০১৮, ৭:০০ অপরাহ্ণ • ৪ বার পঠিত






