৫নং ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুই বৎসরের জন্য এ কমিটি গঠন করা হয়। জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নুরুল হককে সভাপতি, কামরুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি ও সুহেল
আহমদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ৫নং ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
সিলেট জেলার স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জালাল উদ্দিন ৫নং ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির তালিকা তুলে দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি আল আমিন, মো.
আব্দুল-াহ ও আসুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশীদ, শরীফ আহমেদ, মঈন উদ্দিন, মো. মাসুক আহমদ, সাদিক আহমদ ও নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক
মো. তজম্মুল হোসেন, খলিল আহমদ, খালেদ আহমদ ও শামীম আহমদ, প্রচার সম্পাদক নাছির আহমদ, সহ প্রচার সম্পাদক আরিফ আহমদ, দপ্তর সম্পাদক সাদিক আহমদ, সহ দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক সাদ্দাম, সহ অর্থ সম্পাদক সয়ফুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রফিক,
সহ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুহেল আহমদ, তথ্য গবেষণা ও পাঠাগার সম্পাদক হাছন মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিলাল আহমদ, যুব ও কীড়া সম্পাদক রফিক আহমদ, শিক্ষা ও মানব সম্পন্ন উন্নয়ন সম্পাদক শাকিল আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইমরান আহমদ, আইন বিষয়ক সম্পাদক জুবের আহমদ, সহ আইন বিষয়ক সম্পাদক সালেহ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা বেগম, সিনিয়র সদস্য হেলাল আহমদ,
সদস্য সালমান, জাকারিয়া, ইব্রাহিম।
নুরুল সভাপতি, সুহেল সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ ৫নং ফতেপুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৮, ২০১৮, ৪:৪২ অপরাহ্ণ • ২ বার পঠিত






