আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে অসুস্থ অবস্থায় হরিয়াল পাখি উদ্ধার

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::শ্রীমঙ্গলের দেববাড়ি এলাকা থেকে অসুস্থ অবস্থায় একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাখিটির উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পাঠিয়েছে অদিতি দেব নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। শনিবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।পাখিটি উদ্ধারকারী অদিতি দেব বলেন, গত বুধবার(৫ ডিসেম্বর) দেববাড়ি রোডস্থ তার বাড়ির পাশের একটি গাছের নিচে হরিয়াল পাখিটি পড়ে ছিলো। সে পাখিটি তুলে নিয়ে বাড়ি নিয়ে গিয়ে কিছুটা সেবা শুশ্রুষা করে কয়েকদিন বাড়িতে রেখে কিছুটা সুস্থ করে তুলে শনিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে লোকদের কাছে তুলে দেয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, পাখিটি খুবই অসুস্থ। আমরা অসুস্থ এই পাখিটি সুস্থ করে তুলতে কাজ করছি। সুস্থ হয়ে উঠলে পাখিটিকে মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হবে।
তিনি আরো জানান, হরিয়াল এক ধরনের ফলভূক বৃক্ষচারী পায়রা জাতীয় পাখি। হরিয়ালের বৈজ্ঞানিক নাম ‘ট্রেরন’ বিশ্বে ২৩ প্রজাতির হরিয়াল আছে। গ্রামাঞ্চলে বটপাকুড় বা ডুমুর গাছে এদের দেখা যায় বসতো