মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
আওয়ামী লীগের কেন্দ্র ও সুরক্ষা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রতিনিধি ::আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ পাঁচবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র নৌকা প্রতীকের পক্ষে শ্রীমঙ্গল পৌর এলাকাধীন ৩নং ওয়ার্ড কেন্দ্র কমিটি ও সুরক্ষা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা গত ৮ ডিসেম্বর শনিবার রাতে শহরের জালালিয়া সড়কে অনুষ্ঠিত হয়েছে।পৌর আওয়ামী লীগ ৩নং ওয়ার্ড শাখার সভাপতি অনন্ত লাল কানুর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক ইকবাল হেসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. বদরুল হক ও মো. তহিরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান (মুজি), ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. জিনু মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমদ, মৌলভীবাজার
জেলা পরিষদ সদস্য মো. বদরুজ্জামান সেলিম, সাবেক ছাত্রলীগ নেতা ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সহ-সভাপতি ইমাম হোসেন সোহেল, সাংগঠনিক 
সম্পাদক মো. মোশারফ হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকির হোসেন (টিপু), উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবেদ হোসেন এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ
ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাবের হোসেন।সভায় সর্বসম্মতিক্রমে শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩নং ওয়ার্ড) কেন্দ্র কমিটি ও সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্র কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত হয়েছেন যথাক্রমে অনন্তলাল কানু ও ইসমাইল মাহমুদ। অপরদিকে সুরক্ষা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত হয়েছেন
যথাক্রমে ওয়াহিদুজ্জামান অপুকে ও ইমতাজ হোসেন চৌধুরী (ইমু
আওয়ামী লীগের কেন্দ্র ও সুরক্ষা কমিটি গঠন
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৯, ২০১৮, ৮:৫২ পূর্বাহ্ণ • ৬ বার পঠিত






