বিশেষ প্রতিনিধি:মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবদুল মতিন শেষতক মনোনয়ন প্রত্যাহার করেছেন। রোববার (৯ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারপত্র জমা দেন। তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এমপি আবদুল মতিন বলেন, “আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নৌকার পক্ষে সমর্থন করেছি। এ আসনে নৌকাকে বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালি করতে চাই। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে চাই।”
এসময় নৌকার প্রার্থী এমএম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গৌরা দে প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান সাংসদ আবদুল মতিন শেখ হাসিনার নির্দেশেই মনোনয়ন জমা দিচ্ছেন- এমন বক্তব্যে কুলাউড়ায় আলোচনায় উঠে আসেন তিনি।
মনোনয়ন প্রত্যাহার করলেন আবদুল মতিন
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৯, ২০১৮, ১১:৩৬ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






